এস এম আশরাফুল আলম
পিচফল বা আশঁফল -Prunus persica মৌসুমি ফল হিসেবে আমাদের দেশে পরিচিত।
অন্যান্য ফলের মতো পিচ ফলের কদরও বেশ, দামে সস্তা এবং সুস্বাদু, ছোট আকারের পিচ ফল লিচুর মতো দেখতে।
পিচ ফলে রয়েছে প্রচুর খাদ্যগুণ। দেহের অবসাদ ভাব দূর করতে পিচ ফলের জুড়ি নেই। শারীরিক দুর্বলতা তাড়াতে পিচ ফল খুবই কার্যকরী।
হৃদযন্ত্রকে সুরক্ষার সঙ্গে সক্রিয় রাখতে পিচ ফল উপকারী ভূমিকা পালন করে। উচ্চরক্তচাপ কমাতেও এ পিচ ফল সাহায্য করে।
পেটের অসুখ দূর করতে পিচ ফলে থাকা খাদ্য আশঁ উপকারী। এতে থাকা লৌহ দেহের মাংসপেশির ক্ষয়রোধ করে। কোনো ধরনের ফ্যাট না থাকায় ওজন কমাতেও পিচ ফল সাহায্য করে থাকে।
