প্রদীপ কুমার দত্তঃ আজকের দিনে ঠিক ৫০ বৎসর আগে ( ১আগস্ট ১৯৭১) অনুষ্ঠিত হয় এক অবিস্মরণীয় মিউজিক্যাল পারফরম্যান্স। দি কনসার্ট ফর বাংলাদেশ। স্থান ছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পন্ডিত রবিশঙ্কর ও বিটলস খ্যাত জর্জ হ্যারিসন।
তাঁরা বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এর সকল টিকেট বিক্রি হয়ে যায় অনুষ্ঠানের অনেক অনেক আগেই। বিক্রয়লব্দ্ধ সব টাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। সারা বিশ্বে সচেতনতা ও সহানুভূতি সৃস্টি হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য।
কনসার্ট এর অমর সৃস্টি হ্যারিসনের বাংলাদেশ গানটি ও পন্ডিত রবিশঙ্কর এর বিখ্যাত বাংলা ধূন। অনুষ্ঠানের উদ্যোক্তা, সঙ্গীতজ্ঞ ও সকল কলাকুশলীদের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করছি। অনুষ্ঠান নিয়ে Concert for Bangladesh নামে বিখ্যাত Album বের হয় যা অনেকের সংগ্রহে এখনো রয়েছে।
[এ্যলবামের ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।]
