তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) যুবলীগের সভাপতি ও দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সুশিল সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, তারা অভিযুক্ত শিক্ষককে অপসারণ এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ের সামনের শহীদ মিনারে জুতা পায়ে দাড়িয়ে শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আলোচিত রবিউল ইসলাম। তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, তানোর উপজেলার দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে দাড়িয়ে এক শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন এ সময় বিদ্যালয়ের সহকারী দুজন শিক্ষকও জুতা পায়ে শহীদ মিনারে উঠে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বয়োজৈষ্ঠ একাধিক ব্যক্তি বলেন, এরা তো স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান, এরা এসব দিবসের গুরুত্ব কি বুঝবে, মুক্তিযুদ্ধের চেতনা রক্তে থাকতে হয় এদের রক্তে সেটা নাই।
এব্যাপারে যোগাযোগ করা হলে দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম বলেন, আমি সিঁড়িতে দাড়িয়ে ছিলাম এবং এটা ২১ ফেব্রুয়ারীর ছবি না বলে সাংবাদিকদের এড়িয়ে যান।
