আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে (ইউপি) মসজিদ ও মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
জানা গেছে,সম্প্রতি স্থানীয় সাংসদের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান জননেতা বেলাল উদ্দিন সোহেল ইউপির চার নম্বর ওয়ার্ডের মাহাতাবনগর ফুলবাড়ীতে নতুন মসজিদ ও মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন ও গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আবারো এমপি নির্বাচিত করতে হবে।
