শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিনোদনজীবনে এগিয়ে যাবে, তখন বন্ধু হারাবেঃ নুসরাত

জীবনে এগিয়ে যাবে, তখন বন্ধু হারাবেঃ নুসরাত

বিনোদন ডেস্কঃ  সোশ্যাল মিডিয়ায় নুসরত জাহানকে নিয়ে চর্চার আর শেষ নেই। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন এই অভিনেত্রী।

সম্প্রতি দুর্গাপূজার সময় সিঁথিতে সিঁদুর দেওয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন নুসরাত। তবে এবার আর কোনো ছবি নয়। বরং ইনস্টাগ্রামের স্টোরিতে লিখলেন, যখন তুমি তোমার জীবনের লক্ষ্যে স্থির হবে, জীবনে এগিয়ে যাবে, তখন বন্ধু হারাবে।
এ কারণেই বুগাটির মাত্র ২টা সিট আর বাসের ১০টি। অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটিজেনরা বলছেন, মিমির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তিক্ত হওয়ার কারণেই এই পোস্ট দিয়েছেন। বর্তমানে নুসরাতের জীবনে এখন গুরুত্ব পাচ্ছে তার স্বামী যশ ও পুত্র ঈশান। কয়েকদিন আগে যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন নুসরত জাহান

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular