শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরের বাঁধাইড় ইউপিতে পথসভা

তানোরের বাঁধাইড় ইউপিতে পথসভা

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আসন্ন বাঁধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমানের বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে।

জানা গেছে, ১৯ অক্টোবর মঙ্গলবার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইউপির জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, আসলাম উদ্দিন মিঞা, রবিউল ইসলাম ও কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি/আলিফ হোসেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular