- বিজ্ঞাপন -
হোম কৃষিত্বীন ফল ও কিছু কথা

ত্বীন ফল ও কিছু কথা

খোদেজা আজাদ

বিশ্বব্যাপী রয়েছে ফলের সমাহার। তার মধ্য থেকে স্বাদ ও পুষ্টিগুণের বিবেচনায় উন্নতমানের কিছু ফল পেয়েছে আন্তর্জাতিক জনপ্রিয়তা। পবিত্র কোরআনে বর্ণিত ত্বীন ফল তেমনি একটি ফল যার রয়েছে আন্তর্জাতিক জনপ্রিয়তা ও বিপুল চাহিদা। ত্বীন ফলের জনপ্রিয়তার রহস্য-

  • ত্বীন ফলের রয়েছে ৭১টি পুষ্টিগুণ, যা পৃথিবীর সর্বাধিক পুষ্টিগুণ সম্পন্ন ফল হাওয়ায় একে করেছে আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় একটি ফল।
  • ত্বীন ফলের রয়েছে জাতভেদে স্বাদ এর বৈচিত্র্যতা। ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন সুমিষ্ট ও মুখরোচক স্বাদ বিশ্বে প্রতিটি মানুষের কাছে এর অন্যতম অবস্থান গড়ে তুলেছে।
  • এর আছে বৈচিত্রময় রং যা দৃষ্টিনন্দন হওয়ায় আকৃষ্ট করে প্রতিটি মানুষের মনকে। ফলস্বরূপ শিশু থেকে বৃদ্ধ সকলেই এর স্বাদ নিতে ভক্ষণ করে থাকে।
  • ত্বীন ফলের ভেতরে পাওয়া যায় ইন্টাক্ট মধু। যা শরীরের পুষ্টি চাহিদা মেটাতে অধিকতর সহায়তা করে।
  • বৈচিত্র্যময় সুগন্ধ রয়েছে এই ফলের। যা মানুষের মনকে প্রফুল্ল করে।
  • ত্বীন ফলের মধ্যে রয়েছে অসংখ্য ভেষজ গুনাগুন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন রোগ নিরাময় ও নিয়ন্ত্রনে সহায়তা করে।

অসংখ্য গুণাবলী থাকায় ত্বীন বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফল। যার ফলস্বরূপ এর চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে আধুনিক বিশ্বে প্রতিটি মানুষের কাছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular