শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইলরিকন্ডিশন্ড গাড়ী কেনার আগে যা জানা দরকার

রিকন্ডিশন্ড গাড়ী কেনার আগে যা জানা দরকার

গ্রামীণ কৃষি ডেস্কঃ সবার নতুন গাড়ির কেনার সামর্থ্য নেই। সেক্ষেত্রে পুরাতন-রিকন্ডিশন্ড গাড়ী অনন্য ভুমিকা পালন করতে পারে।  নতুন গাড়ীর তুলনায় পুরাতন গাড়ীর দামও কম। রিকন্ডিশন্ড গাড়ী বলতে ব্যবহার করাকে বুঝায়। গাড়ী কেনার সময় বড় বিনিয়োগ করতে হয়। এজন্য গাড়ী কেনার সময় খুব ভেবেচিন্তে কিনতে হবে। পুরাতন গাড়ী কেনা অনেক বেশি চ্যালেঞ্জিং। পুরাতন গাড়ী কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়।

  • গাড়ীর ফিটনেসঃ পুরাতন গাড়ীর কেনার ক্ষেত্রে প্রথম যে বিষয় খেয়াল রাখবেন, সেটা হল গাড়ীর ফিটনেস। ফিটনেস বিহীন গাড়ী কিনলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তাই পুরাতন গাড়ীর ক্ষেত্রে গাড়ীর ফিটনেসের উপর বেশি জোর দিবেন।
  • দুর্ঘটনা শিকার কি নাঃ  পুরাতন গাড়ী কেনার সময় লক্ষ্য করবেন গাড়ীর কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। কোন চিহ্ন থাকলে জিজ্ঞাসা করে নিবেন কিসের চিহ্ন । দুর্ঘটনা কবলিত গাড়ী না কেনা ভাল। গাড়ীর ভেতর বাহির  ভাল করে দেখে নিবেন ,তবে বিক্রেতা যদি খুব দ্রুত চুক্তি করতে চায় , মনে করবেন গাড়ীর কোন সমস্যা আছে।
  • মাইলেজ কতঃ মাইলেজ গাড়ী কেনার ক্ষেত্রে অনেক গুরুত্ত বহন করে । রিকন্ডিশন্ড গাড়ী কিনে থাকে মূলত যাদের বাজেট কম। পুরাতন গাড়ী কেনার সময় অব্যশই মাইলেজ দেখে নিবেন।
  • জনপ্রিয় ব্র্যান্ডঃ রিকন্ডিশন্ড গাড়ী কেনার সময় খেয়াল রাখবেন বাজারে কোন ব্রান্ডের গাড়ীর চাহিদা বেশি। বাংলাদেশের বাজারে টয়োটা বেশি জনপ্রিয় তারপর হোন্ডা,নিশান, মিতশুবিশিসহ বেশ কয়েকটি ব্র্যান্ড আছে। এগুলোর জনপ্রিয়তা বেশি থাকায় এর যন্ত্রাংশ খুব সহজে পাওয়া যায়।
  • বিক্রেতার তথ্য সম্পর্কে জানাঃ  পুরাতন গাড়ী কেনার সময় বিক্রেতা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। কোন বিক্রেতা বছরে ২০ বা৩০ গাড়ী আমদানি করে আবার কোন বিক্রেতা ৫ থেকে ৭ টি আমদানি করে সেক্ষেত্রে দুই জনের দামেরও পার্থক্য থাকে।
  • বিক্রেতা ধূমপায়ী কিনাঃ  আপনি যদি অধূমপায়ী হয়ে থাকেন তাহলে পুরাতন গাড়ীর কেনার সময় বিক্রেতা ধূমপায়ী কিনা দেখে নিবেন। গাড়ীর ভেতর ধূমপানের গন্ধ থাকলে আপনার জন্য সমস্যা হতে পারে।
  •  গাড়ীর চেহারাঃ রিকন্ডিশন্ড গাড়ী কেনার সময় গাড়ীর চেহারা ভাল করে দেখে নিবেন। রিকন্ডিশন্ড সব গাড়ীর সুন্দর হয় না, সেজন্য গাড়ী ভাল করে দেখে নিবেন।
  • গাড়ীর টায়ার দেখে নিবেনঃ পুরাতন গাড়ী নেওয়ার সময় গাড়ীর চার টি চাকা ভাল করে চেক করে নিবেন।পুরাতন গাড়ীর চাকা ভাল হয় না । ভাল চাকার গাড়ী কিনবেন।
  • ফ্লুইড লিক করে কি না দেখুনঃ গাড়ী থেকে  ফ্লুইড লিক করে কি না ভাল করে দেখবেন। ফ্লুইড লিক দেখলে সেই গাড়িটি বাদ দেওয়া উচিত।
  • ওয়ারেন্টি গ্যারান্টি দেখবেনঃ পুরাতন গাড়ীর গ্যারান্টি বা ওয়ারেন্টি খুব বেশি থাকে না । তবে অনেকে নতুন মডেলের কোন গাড়ী বাজারে আসলে ,তার ব্যাবহার করা গাড়ীটি ওয়ারেন্টি থাকা অবস্থাই বিক্রয় করে দেয়।
  • খরচের কথা মাথায় রাখবেনঃ পুরাতন গাড়ী কেনার পর খরচের দিকটি মাথায় রাখবেন । পুরাতন গাড়ীর মালামাল ভাল থাকে না, এজন্য যে কোন সময় আপনার গাড়ীর পেছনে এক কালিন অনেক টাকা খরচ হতে পারে।
  • চালিয়ে দেখে নিবেনঃ গাড়ী কেনার আগে অবশ্যই চালিয়ে দেখে নিবেন। গাড়ী চালানোর সময় ভাল করে দেখবেন কোন সমস্যা পাচ্ছেন কি না ।
  • গাড়ীর সার্ভিসিং সম্পর্কে জানুনঃ পুরাতন গাড়ী কেনার আগে ,অতীতে গাড়ীর কোন সার্ভিসিং করেছে কিনা সে সম্পর্কে ভাল করে জানুন। সার্ভিসিং করলে গাড়ীর কোন পার্টস নাকি ইঞ্জিন  করেছে সে সম্পর্কে ভাল করে তথ্য নিন।
  • একজন বিশেষজ্ঞ সাথে নিনঃ  নতুন কিংবা পুরাতন গাড়ী কেনার আগে একজন ভাল বিশেষজ্ঞকে সাথে নিয়ে যাবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular