আলিফ হোসেন,তানোরঃ রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর নির্দেশ এবং রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের (বিপিএম) (বার) দিকনির্দেশনায় তানোর থানা পুলিশ জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে জনমনে স্বত্তি বিরাজ করছে। তানোর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে অন্যদের কাছে অনুকরণীয় বা মডেল হয়ে উঠেছে। তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য আইনে মামলা ও বিপুল আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এদিকে পুলিশের অধিকাংশ মাদকবিরোধী অভিযান সফল হওয়ায় মাদকদ্রব্যর ব্যবহার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব তানোর থানায় যোগদান করার পরপরই তিনি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিয়ে ও নিজে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। আর পুলিশের মাদকবিরোধী জোরদার অভিযানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের তটস্থ অবস্থা। দীর্ঘদিন পর মাদকের প্রায় সব ঘাঁটি তছনছ, এখন এরা পালাতে পারলে বাঁচে। তানোরে মাদক বিক্রেতা, সেবী ও যোগানদাতাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক ওসি রাকিব।। এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে পরম স্বস্তি এসেছে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে। বিদ্যমান আইনের মাধ্যমে প্রশাসন সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে ও সাধারণের সহযোগীতা পেলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তার বাস্তব প্রমাণ দিচ্ছে তানোর থানা পুলিশ। ওসি রাকিব মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তার অধিনস্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন।
