শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণবাণিজ্য বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে রাবেয়া বসরী মুমু

বাণিজ্য বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে রাবেয়া বসরী মুমু

সুরমা আক্তারঃ চলতি বছরে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে রাবেয়া বসরী মুমু।

তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী গ্রন্থাগারিক শাহানারা বেগম।

উল্লেখ্য তার নানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্হাগারিক (অবঃ) আলহাজ্ব মোঃ আবুল কাসেম সরকার, বড় মামা বিশিষ্ট কৃষি লেখক ও গবেষক মিডিয়া ব্যক্তিত্ব কৃষিবিদ ড. সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ছোট মামা দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।

রাবেয়া বসরী মুমু ঢাকা বোর্ডের অধীনে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বাণিজ্য বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় অনুভূতি প্রকাশ করে রাবেয়া বসরী মুমু বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। বাবা-মা, নানা-নানু, দাদি, মামা-মামী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই ফল করতে সক্ষম হয়েছি।এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। বাণিজ্য বিভাগে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী।

পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular