বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ২২ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের (রেশনিং কার্ড)...

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ২২ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের (রেশনিং কার্ড) সুবিধাভোগী নাগরিকদের ভোগান্তি

এম জেড মাসুদ ভ্রামমান প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ২২ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের (রেশনিং কার্ড) সুবিধাভোগী নাগরিকদের ভোগান্তি চরমে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর,২০২২) প্রতি কার্ডে সুবিধাভোগী নাগরিকরা ডিলারকে দিয়েছে ৪৫০ টাকা। ৪৫০ টাকায় তাঁরা পাচ্ছেন ২লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি ৫০০ গ্রাম পেঁয়াজ। পেঁয়াজের মান অতি নিম্ন মানের। আজ এই বিতরণ ও গ্রহণ কার্যক্রমের সাথে জড়িত এক ব্যক্তি নাম মো. কানন বয়স আনুমানিক ৫০ বছর তিনি অতিরিক্ত ভিড় ও গরমে স্টোক করে মারা যান।

কার্ডধারী সুবিধাভোগি মো. নুরুল হক বলেন, অনেকে সকাল ৬ টা থেকে লাইনো দাড়িয়ে ও রেশন নিতে পারেনি। সুবিধাভোগী আলী জানান তিনি রংপুর বস্তিতে গতকাল ৫ বার গিয়েও রেশন নিতে পারেননি। আজ তিনি ২২ নং ওয়ার্ডের কোম্পানিঘাট এলাকায় লাইনে দাঁড়িয়েও রেশন নিতে পারেননি। সুবিধাভোগী কার্ডধারী সুফিরা বলেন, লাইন এগুচ্ছে না। জানা যায় ভিতর থেকে রেশন নিচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে টাকা দিয়েও রেশন নিতে পারছি না।

তাছাড়া আজ কোম্পানিঘাটে একটি বাসার গ্যারেজে থেকে এই রেশন বিতরণ করা হয়। কার্ডধারী রাবেয়া জানায় এই বাসাটি ঝুঁকিপূর্ন। সকলের একই কথা সঠিক নিয়ম মেনে কার্ডধারীদের রেশন দিলে ভোগান্তির অবসান হবে।

সুবিধাভোগী নাগরিকদের প্রত্যাশা তারা চান কোন ব্যক্তি / ডিলারের সর্তকতা কিংবা অসৎউদ্দেশ্যের কারনে কিংবা অবহেলার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের বার বার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা কৃষকরত্ন দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রমের উপর প্রশ্নবিদ্ধ যেন না হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular