খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে সাবমারসিবল টিউবওয়েল স্থাপন ও মসজিদ সংস্কারের কাজ করেছে ৪৩ বিজিবি।
শনিবার (৬ আগস্ট,২০২২) জনহিতকর এই কাজের শুভ উদ্বোধন করেন রামগড় বিজিবি’র ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. মনিরুজ্জামান।
বিজিবির সূত্রে জানা যায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোনের উদ্যোগে রামগড় ইউনিয়নের যৌথ খামার এলাকায় একটি সাবমারসিবল টিউবওয়েল স্থাপন এবং ঢাকা কলোনী (চাঁনপাড়া) এলাকার পুরাতন মসজিদ পুনঃসংস্কার করা হয়েছে।
এলাকায় বসবাসরত বাঙ্গালী-পাহাড়ি গরীব ও দুঃস্থ ১৫টি পরিবারের বিশুদ্ধ পানির সংকট মিটাবে এ সাবমারসিবল পাম্প এছাড়াও সংস্কারকৃত মসজিদে স্বস্তিতে এবাদত বন্দেগী করতে পারবে ধর্ম প্রাণ মুসলিমরা। বিজিবি’র ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. মনিরুজ্জামান জানান জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোনের (৪৩ বিজিবি) উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

