খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পরিচালনায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপিং কাজ সম্পন্ন হয়।
রোববার (৭ আগস্ট,২০২২) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপিং কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এম.জুলফিকার আলী ভুট্টো, প্রধান শিক্ষক মাতুরাণী মারমা, সহকারী শিক্ষক রবীন্দ্র ত্রিপুরা, আবু সালেহ মোহাম্মদ সোলাইমান সামাউ মারমা, মন্জুরা আক্তার , আব্দুল মান্নান। ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ২৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপিং করা হয়।
উপস্থিত ছিলেন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের এডমিন মো. তাজুল ইসলাম, মো. ইকবাল হাসান, কার্যকরী সদস্য-মো. আমিনুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, আকলিমা আক্তার, মো. আরিফ হোসেন ও কামরুল হাসান আবির প্রমূখ।
গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

