এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ ৮ জুন ২০২২ বুধবার সকাল ৯ টায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ জেলা প্রশিক্ষণ হল রুমে “লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত আঞ্চলিক কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়।
কৃষক ও কৃষি কর্মকর্তাদের নিয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মোফাজ্জল করিম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী পরিচালক পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ডবলমুরিং থানার মেট্রোপলিটন কৃষি অফিসার কামরুন মোয়াজ্জমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক।
আঞ্চলিক কর্মশালায় পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ২৩ টি উপজেলা থেকে এবং চট্টগ্রাম ফেনী কক্সবাজার অঞ্চল থেকে ১৩ টি উপজেলা সহ মোট ৩৬ টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কৃষকসহ মোট ১০০ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় কারিগরি সেশন হিসেবে দুই পর্বে উপজেলা কৃষি অফিসার কর্তৃক প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়।
