শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামানিকছড়ি উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মানিকছড়ি উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আগামী ১২ থেকে ১৫ জুন-২০২২ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী।

প্রধান অতিথি মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ১২ থেকে ১৫ জুন সারা দেশে ০-৫৯ মাস বয়সী শিশুদের লাল ও নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো উচিত এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের সবার সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম উল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জবরুদ খান, পরিবার পরিকল্পনা অফিসার মো. হাফিজ উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কান্তি চাকমা প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular