রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামাটিরাঙ্গা উপজেলায় অটিজম বিষয়ক কর্মশালা

মাটিরাঙ্গা উপজেলায় অটিজম বিষয়ক কর্মশালা

খাগড়াছড়ি সংবাদদাতাঃ বুধবার সকালে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিন ব্যাপী অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনএএডি)’র উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ‘অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা’ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ।

এ সময় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মীর মো. মোহতাছিম বিল্লাহ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. খায়রুল আলম, সমাজ সেবা অফিসার বাদশা ফয়সাল, খাগড়াছড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অর্জিতা খীসা প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষকগণ বলেন, পৃথিবীর সব দেশের অটিস্টিক শিশুরা প্রায় একই ধরনের আচরণ করে। তবে তাদের অভ্যন্তরে কিছু স্বতন্ত্র বৈচিত্র্য থেকে যায়। প্রত্যেক অটিজম আক্রান্ত মানুষ চিন্তা চেতনায় আলাদা। তাদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে।

এ কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ এর বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা বাড়িয়ে তুলতে পারি, তাহলে তারাও অন্যদের মতো আচরণ করতে পারবে। তারা সমাজের বোঝা না হয়ে হতে পারে সম্পদ।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: শরিফুল ইসলাম বিদ্যুৎ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর মসজিদের পেশ ইমাম মো. হারুনুর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবাদকর্মী, অটিস্টিক শিশুর অভিভাবক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular