এম.জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ মঙ্গলবার (২৪ মে’ ২০২২০) পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের ঢাকাইয়া শিবিরের বীর মুক্তিযোদ্ধা মো. বদর আলী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭২ বছর। বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাকাইয়া শিবির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরাদেহে পুস্পমাল্য অর্পণ করে, রাষ্ট্রীয় সালাম ও শ্রদ্ধা জানানো শেষে নামাজে জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হয়।
জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. বদর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, জনপ্রতিনিধি। মরহুমের মৃত্যুতে আরও যারা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহীনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আলম চৌধূরী, মানিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ মো. শাহনুর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, বাংলাদেশ ছাত্রলীগ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন।
