- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামানিকছড়িতে "বিশ্ব ম্যালেরিয়া দিবস" উপলক্ষে আলোচনা সভা

মানিকছড়িতে “বিশ্ব ম্যালেরিয়া দিবস” উপলক্ষে আলোচনা সভা

মানিকছড়ি, খাগড়াছড়িঃ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে দিবস সম্পর্কিত সভা অনুষ্টিত হয়েছে।

২৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রতন খীসার সভাপতিত্বে বিশ্ব ম্যালেরিয়া দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনায়েত উল্লাহ মাহফুজ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক মানিকছড়ি উপজেলা ব্যবস্থাপক মিলন ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল চাকমা, স্যানিটারী ইন্সপেক্টর পুলক চক্রবর্তী ও সাংবাদিক যথাক্রমে আব্দুল মান্নান ও মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, ব্র্যাক স্বাস্থ্যকর্মী, ব্র্যাক স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

ম্যালেরিয়ার লক্ষণ দেখা মাত্র দ্রুত চিকিৎসা নিন, কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করুন, ম্যালেরিয়া মুক্ত থাকুন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular