Home সারা বাংলা রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ

রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ

রামগড়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতাঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামগড় কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি অফিস চত্বরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত’র সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা কার্বারী।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সানাউল হকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন রামগড় উপজেলা কৃষি অফিসার মো. আলী আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, মো. রাশেদ চৌধুরী, উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here