মানিকছড়ি, খাগড়াছড়িঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকছড়ি কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
মানিকছড়ি কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ইউনুস নুর ও উপ-সহকারী কৃষি অফিসার উমা প্রসাদ বড়ুয়া সহ অন্যান্য উপ-সহকারী অফিসারগণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কৃষক সহায়ক এম. জুলফিকার আলী ভুট্টো।
উপজেলার ৪টি ইউনিয়নে ৩৫০ জন কৃষক-কৃষাণীর মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

