- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে এমপির পক্ষে শাড়ী বিতরণ

তানোরে এমপির পক্ষে শাড়ী বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সমাজের হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১৯ এপ্রিল মঙ্গলবার তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হতদরিদ্রদের স্থানীয সাংসদের পক্ষ থেকে তার বিশস্ত সৈনিক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন এসব শাড়ী বিতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর তাছির উদ্দিন ঘটক, জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular