আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে মুসলমান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসেব পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ১৯ এপ্রিল মঙ্গলবার সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি আলহাজ্ব আবুল বাসার সুজন উপজেলার মন্ডুমালা ও তানোর পৌরসভা এবং চান্দুড়িয়া ইউনিয়ন ও তালন্দ ইউনিয়নের (ইউপি) তৃণমূল নেতা-কর্মীদের মাঝে এসব পাঞ্জাবি বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ। এদিকে ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে অনেকে বলেন, ছোটবড় যাই হোক ঈদ উপহার তো। এর আগে কেউ কোনো দিন একটি সুতার গিটও উপহার দেননি। ফলে সুজনের দেয়া উপহার তাদের কাছে অনেক বড় সম্মানের। এসব নেতাকর্মীরা স্থানীয় সাংসদ এবং সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের দীর্ঘায়ু কামনা করেছেন।
