সোমবার, এপ্রিল ২০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরগাবতলীতে রাফি ট্রেডার্স'র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনের প্রস্ততি

গাবতলীতে রাফি ট্রেডার্স’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনের প্রস্ততি

নিজস্ব প্রতিবেদকঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্যিকী ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ, ২০২২) দুপুরে ঢাকার মিরপুর গাবতলীর বাস টার্মিনালে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে মিরপুর আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল (গাবতলী) ইজারাদার রাফি ট্রেডার্স লিমিটেড।

রাফি ট্রেডার্স’র প্রজেক্ট পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবছরই রাফি ট্রেডার্স মিলাদ মাহফিল দোয়া ও কেক কাটার আয়োজনসহ অসহায় পথ শিশু ও সাধারন মানুষের মাঝে খাদ্য বিতরন কর্মসূচি পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও ৫০০ জন অসহায় শিশুদের মধ্যে খাদ্য বিতরনের আয়োজন করছে রাফি ট্রেডার্স।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, একইসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে, যা আর কখনো আসবে না। যারা জীবিত আছেন এবং এ অনুষ্ঠান করতে পারছেন তারা খুবই ভাগ্যবান। তেমন ভাগ্যবান গোটা বাঙালি জাতি, আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

গ্রামীণ কৃষি/ এস এম জীবন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular