শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে এইচবিবি রাস্তার উদ্বোধন

তানোরে এইচবিবি রাস্তার উদ্বোধন

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) চন্দনকৌঠা গ্রামে ৫০০ মিটার এইচবিবি (হেরিংবন্ড) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তা এইচবিবিকরণ করা হচ্ছে। জানা গেছে, ১২ মার্চ শনিবার স্থানীয় সাংসদের পক্ষ থেকে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সহসভাপতি আতাউর রহমান, নুরুল ইসলাম, ঠিকাদার নজরুল ইসলাম ও আতিকুর রহমান লিটনপ্রমুখ। এদিকে দীর্ঘদিন পর কাঁচা রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধনের খবরে গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তারা প্রধানমন্ত্রী, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা শিকার করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular