আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পর পর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান জননন্দিত ও তরুণ নেতৃত্ব মোস্তাফিজুর রহমান সুমন স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
স্থানীয় সাংসদ ও সাবেক পাটমন্ত্রী মুহাম্মদ এমাজ উদ্দিন প্রামানিকের সার্বিক সহায়তায় ভারশোঁ ইউপিতে এসব উন্নয়ন কাজ চলমান রয়েছে।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ভারশোঁ স্কুল মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
এদিকে একই দিন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইউপির চৌবাড়ীয়া নতুন গরু হাটের উন্নয়ন কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। অন্যদিকে এদিন ইউপির এক নম্বর ওয়ার্ডের ছুটিপুর পশ্চিম পাড়া গ্রামবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সঙ্কট দুর করতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে গ্রামে হস্তচালিত গভীর নলকুপ প্রদান করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
এদিকে একই দিন ইউপির আয়োরপাড়ায় ব্রীজের নির্মাণের স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরেন এবং আগামিতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রিয় ক্ষমতায় বসাতে এখন থেকেই তৃণমুলের সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

