- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জঅবৈধ পুকুর খনন নিয়ে কৃষক-দালাল মুখোমুখি উত্তেজনা

অবৈধ পুকুর খনন নিয়ে কৃষক-দালাল মুখোমুখি উত্তেজনা

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের মৌগাছি ইউপির বিদিরপুরবগপাড়া মাঠে ফসলি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব।

স্থানীয় একশ্রেণীর জনপ্রতিনিধি ও প্রশাসনের কতিপয় কর্মকর্তা বিঘা প্রতি আর্থিক সুবিধা নিয়ে অবৈধ পুকুর খননে মদদ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ফসলি জমি রক্ষায় এলাকার কৃষকেরা ঐক্যবদ্ধ হলেও ভেঁকু দালাল সিন্ডিকেট চক্রের লাঠিয়াল বাহিনী থাকায়, তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না আবার প্রশাসনের কাছে থেকেও কোনো সহযোগীতা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।

ফলে দালাল সিন্ডিকেট চক্র তাদের ইচ্ছে মতো পুকুর খনন করছে, তাতে ক্রমেই কমছে চাষের উর্বর জমি। এজন্য ইতিমধ্যে মাঠে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভুক্তভোগী কৃষকেরা বলছেন, গত বর্ষায় পানি জমে বেশ কিছু স্থানে ফসল নষ্ট হয়ে গিয়েছিল।

পুকুর খনন যেভাবে বাড়ছে, সামনে এ অঞ্চলে তেমন আবাদী জমি থাকবে না চাষের জন্য। আর যতটুকু থাকবে তা দখল করে নিবে ক্ষমতাশীলরা, প্রতিবাদ করলে চারপাশে পুকুর খনন করে অকেজো করে জমি ফেলে রাখবে। এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিটা ও ধানি জমি কেটে চলা অবৈধ পুকুর খনন কারীদের সাহস যোগানোর পিছনে স্থানীয় প্রশাসনকেই দায়ী করছে সাধারণ কৃষক সমাজ।

তারা বলছে, প্রশাসন ম্যানেজ করেই অবৈধ পুকুর খননের বৈধতা পাচ্ছে প্রভাবশালীরা। তা না হলে নির্বিচারে এতো অপরিকল্পিত পুকুর খনন হতো না। দালাল চক্রের লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ অভিযোগ করতে পারে না, রাতে চলমান থাকে ভেকু মেশিন, রাস্তা নষ্ট করে কাঁদা মাটির অসংখ্য যান চলা করায় দুর্ঘটনার কবলে পড়তে হয়, বিকট শব্দের যানবাহনে অতিষ্ঠ হয়ে উঠে স্বাভাবিক জীবন-যাপন।

এসব নিয়ে কেউ প্রতিবাদ বা পত্রিকায় খবর করলে দালালেরা মিথ্যা মামলার হুমকি দেয়। সুত্র জানায়, বিগত ২০১৯ সালের ১০ মার্চ উচ্চ আদালতের ২৪৭৬ নম্বর রিট পিটিশনের আদেশ অনুসারে বলা হচ্ছে, মোহনপুর উপজেলার আবাদী ভূমিসহ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন বন্ধের নির্দেশ দেয়া হয়।

সাম্প্রতিক সকল ধরণের নিষেধাজ্ঞা অমান্য করে তিন ও দুই ফসলি ধানি জমিসহ ভিটা কেটে পুকুর খননের হিড়িক পড়েছে। সম্প্রতি বিদিরপুর বকপাড়া অবৈধ পুকুর খনন নিয়ে কৃষকদের সঙ্গে ভেঁকুঁ দালালদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তবুও বন্ধ হচ্ছে না অবৈধ পুকুর খনন।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিদিরপুর বকপাড়া মাঠে প্রায় একশ’ বিঘা ফসলি জমিতে অবৈধ পুকুর খননের কাজ চলছে। কৃষকেরা বলছে,পুকুর ব্যবসায়ীরা তৃতীয় পক্ষ হিসেবে একশ্রেণীর রাজনৈতিক নেতাদের মাধ্যমে আর্থিক লেনদেনে স্থানীয় প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তা ম্যানেজ হয়। যার কারণে তিন ও দুই ফসলি জমি এবং ভিটা জমি জমিতে পুকুর খনন অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সারারাত পুকুর খনন করছে। ফলে একদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধের কারণে কৃত্রিম জলাবদ্ধতায় ফসলহানি, অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে কতিপয় দালাল চক্র।

সাধারণ মানুষের দাবী এসব পুকুর খনন বন্ধ হক না হলে বিদিরপুর বগপাড়া মানুষদের কূদাল-ডালি ও সাইকেল নিয়ে শহরে গিয়ে কাজ করতে হবে। তারা বলেন, প্রয়োজনে এসব অবৈধ পুকুর খনন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন জানান, মোহনপুরে পুকুর খনন হচ্ছে আমর জানা ছিল না। এইমাত্র অবগত হলাম পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল সাংবাদিকদের জানান, উপজেলার নির্বাহী কর্মকর্তাদের অবৈধ পুকুর খনন বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন  

    

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular