- বিজ্ঞাপন -
হোম জাতীয়বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ্ উদ্দিনের ইন্তেকাল

বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ্ উদ্দিনের ইন্তেকাল

গ্রামীণ কৃষি ডেস্কঃ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি, ২০২২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না—-রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪ টায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  
মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিনের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের  সদস্যবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ইসলামিক ফাউন্ডেন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তারা মরহুমের বিদহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০০৯ সালে খতিব হিসেব যোগদান করেন। খতিব হিসেবে তিনি অত্যন্ত  সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular