বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে ডাসকোর পুকুর খননে পুকুর চুরি!

তানোরে ডাসকোর পুকুর খননে পুকুর চুরি!

তানোর, রাজশাহীঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় ডাসকোর পুকুর পুনঃখননে পুকুর চুরি ও নীতিমালা লঙ্ঘন করে মাটি বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এসব মাটি পরিবহন করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং নির্মাণাধীন পাকা ও কাঁচা রাস্তা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এতে নস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

ফলে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি চলাচল করতে হচ্ছে, প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, বিষয়টি যেনো দেখার কেউ নাই। এদিকে ডাসকোর প্রকল্প বাস্তবায়নে বড় রকমের দুর্নীতি করতে প্রকল্পের তথ্য গোপণ করা হয়েছে।

একটি সুত্র জানায়, এসব নিয়ে পত্রিকায় কোনো খবর না করার জন্য কতিপয় সাংবাদিক নেতাকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে। জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লায় বিএনপি নেতা আফসারুজ্জামান প্রামানিকের একটি পুকুর পুনঃখনন করা হচ্ছে।

উপকারভোগীর ২০ শতাংশ এবং ডাসকো বাঁকি ৮০ শতাংশ টাকা পরিশোধ করবে। এদিকে ডাসকোর কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সেখানে প্রকল্পের তথ্য সংবলিত সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্ত্ত এই পুকুর পুনঃখনন কাজের তথ্য সংবলিত কোনো সাইনবোর্ড সাঁটানো হয়নি।

এমনকি স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই প্রকল্পের কোনো তথ্য ডাসকো এবং পৌরসভা জানাতে অপারগতা প্রকাশ করেছে। নাম প্রকাশে এক কাউন্সিলর বলেন, মেয়র সাইদুর রহমান তার স্ত্রীর লাইসেন্স দিয়ে নিজেই কাজ করছেন, যেকারণে কাজের তথ্য গোপণ করা হয়েছে, ফলে এই কাজ দরপত্র আহবান না কোটেশানের মাধ্যমে করা হচ্ছে, রেজুলেশন কবে করা হয়েছে, না আদৌ হয়নি তারা কিছুই বলতে পারবেন না। তিনি নিজেও এই অনিয়মের তদন্ত দাবি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, নীতিমালা লঙ্ঘন ও ডাসকো কর্মকর্তার সহায়তায় গোপনে পুকুরের মাটি ৭০০ টাকা গাড়ী বিক্রি করা হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে ডাসকোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহানাজ অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ শুরুর আগে প্রকল্পের তথ্য সংবলিত সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতা রয়েছে এবং মাটি বিক্রির কোনো সুযোগ নাই সত্য।

তবে এসব বিষয়ে মেয়র সাহেব ভাল বলতে পারবেন। তিনি বলেন, কাজ বুঝে নেবার সময় সাইনবোর্ড বুঝে নেয়া হবে, তবে প্রকল্পের কোনো তথ্য এমনকি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ও সচিব আবুল হোসেন কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular