তানোরঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নে (ইউপি) ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) নাজিমুদ্দিন সরদারের সার্বিক সহযোগিতা ও আবুল কাসেম সরদারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা আয়োজন করা হয়।
এদিকে সম্প্রতি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলমা ইউপির দরগাডাঙ্গা বাজার মাঠে ঘোড় দৌড় প্রতিযোগীতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যদিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, কলমা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, নুরুল ইসলাম, প্রভাষক মুন্সেফ আলী জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমূখ।
এদিকে এলাকার হাজার হাজার মানুষ ঘোড় দৌড় দেখতে সমবেত হয়।এমন নির্মল বিনোদনে এলাকার মানুষ মহাখুশি। তারা নিয়মিত ঘোড় দৌড়ের পাশাপাশি গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা-ধুলা আয়জনের জন্য প্রধান অতিথির কাছে আবেদন জানান।
গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন

