- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জবাঁধাইড় ইউপিতে নির্বাচন পরিচালনা সেন্টার কমিটি গঠন

বাঁধাইড় ইউপিতে নির্বাচন পরিচালনা সেন্টার কমিটি গঠন

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চেয়ারম্যান আতাউর রহমানের বিজয় নিশ্চিত করতে ইউপি আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরিচালনা সেন্টার কমিটি গঠন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ১৪ অক্টোবর বৃহস্প্রতিবার ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে বহরইল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, কামাল উদ্দিন ও শামসুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন ইউপির উচাডাঙ্গা ও নারায়নপুর গ্রামের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান আতাউর রহমান

গ্রামীণ কৃষি/আলিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular