- বিজ্ঞাপন -
হোম জাতীয়গ্লাসগো-লন্ডন-প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্লাসগো-লন্ডন-প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রামীণ কৃষি ডেস্কঃ জলবায়ু পরিবর্তন জনিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ অক্টোবর ঢাকা ছেড়ে স্কটল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। এরপর লন্ডন হয়ে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী। সফর শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সরাসরি জলবায়ু পরিবর্তন জনিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে অংশ নিবেন। এজন্য প্রধানমন্ত্রী আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে রওনা দেবেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী ১ থেকে ৩ নভেম্বর কপ-২৬ সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের সময় আমরা আরেকটা সাইড ইভেন্ট করতে চাচ্ছি, সিভিএফ ও কপ-২৬ হাই লেভেল সামিট, এটা যৌথভাবে করব। এছাড়াও সেখানে আরও কিছু প্রস্তাব আসছে, সেটা নিয়ে কাজ করছি।

আসন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে জানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শেষে আমরা লন্ডনে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক একটা বৈঠকের আয়োজনের চেষ্টা করছি। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আশা করি এটা চূড়ান্ত হয়ে যাবে। ব্রিটিশরা চায় এই বৈঠক গ্লাসগোতে হোক। কিন্তু আমরা চেষ্টা করছি যেন লন্ডনে হয়।

তিনি আরো বলেন, লন্ডন থেকে দেশে ফেরার পথে আমরা প্যারিস যাব। সেখানে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে যে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ চালু করেছে, সেটা দেওয়া হবে ১১ নভেম্বর, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular