বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরমিরপুর মডেল থানার আওতাধীন ৫নং বিট কলওয়ালা পাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন...

মিরপুর মডেল থানার আওতাধীন ৫নং বিট কলওয়ালা পাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার (১৭ অক্টোবর ২০২০) সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর মডেল থানার আওতাধীন ৫নং বিট কলওয়ালা পাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এই নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ সমগ্র বাংলাদেশে একযুগে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশ অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন মিরপুর মডেল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, মিরপুর থানা আওয়ামী লীগের এবং ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।ঢাকা মহানগর উত্তর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষথেকে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলে, আইনকে নিজের হাতে তুলে না নিয়ে, পুলিশকে সহায়তার মাধ্যমে এই সকল ঘৃনিত নারী ধর্ষণ ও নির্যাতনকারীদের কঠোর ভাবে প্রতিহত, দমন ও নির্মূল করার জন্য সকলের প্রতি বিনীত ভাবে আহবান জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular