শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবেঃ শিক্ষামন্ত্রী

৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবেঃ শিক্ষামন্ত্রী

গ্রামীণ কৃষি ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর, ২০২১) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা ক্যাডারের ১৬৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ দিন দুপুর  ১২ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস অতিমারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। 

গ্রামীণ কৃষি/ অয়ন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular