গ্রামীণ কৃষি ডেস্কঃ ২০২০ সালে হজ্বে যাওয়ার জন্য হাজীসাহেবদের নাম নিবন্ধনসহ হজ্ব পালনের স্বার্থে হাজীদের থেকে হজ্ব এজেন্সিগুলো প্রায় দেড় থেকে আড়াই লক্ষ টাকা অগ্রীম নিয়েছে। ২০২০ সালের মার্চ মাসে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে হাজী সাহেবরা হজ্বে যেতে পারেননি। হজ্ব এজেন্সিগুলো হাজীদের দেয়া অগ্রীম টাকাও ফেরত দেননি।
এবছর ২০২১ সালেও করোনা ভাইরাসের প্রকোপ থাকায় হাজী সাহেবদের হজ্বে পাঠানো হচ্ছে না। যেহেতু ২০২০ এবং ২০২১ সাল পর্যন্ত দুইটি বছর যাবত হাজ্বীগণ হজ্বে যেতে পারছেন না, এক অনিশ্চয়তা বিরাজমান।
আমাদের দেশের অধিকাংশ হাজ্বীগণ বৃদ্ধ এবং অনেকেই চাকুরির পেনশনের টাকা দিয়ে হজ্বে যান এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে সকল হাজ্বীসাহেবদের নাম-নিবন্ধন (২০২০) ঠিক রেখে অগ্রীম প্রদানকৃত টাকা সকল এজেন্সিগুলো যেন স্ব স্ব হাজ্বীদের মাঝে অতি দ্রুত ফেরত প্রদান করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বিষয়টি সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন হাজ্বীগণ।
