গ্রামীণ কৃষি ডেস্কঃ প্রতিবছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট, ২০২১) মন্ত্রী সভার নিয়মিত সভায় ১৮ অক্টোবরকে ‘শেখ রাসেল দিবস’ ঘোষণা করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
এর আগে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে সোমবার (২৩ আগস্ট, ২০২১) মন্ত্রিসভা বৈঠকে তা অনুমোদিত হয়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় অবুঝ শিশু রাসেলও রক্ষা পাননি।
গ্রামীণ কৃষি/হোসেন

