- বিজ্ঞাপন -
হোম মহানগরহেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

গ্রামীণ কৃষি ডেস্কঃ  হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারী মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজঁগাও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেফতার করা হয়।
মাহবুব আলম বলেন, ‘হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular