ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মানা হচ্ছে না যথাযথ স্বাস্থ্য বিধি। ১৫ ফিটের রাস্তায় যানজট সৃষ্টি। ডিলার নিয়ম নীতির কোন তোয়াক্কা করছে না। ডিজিটাল মেশিনে মাপের ব্যাপারেও রয়েছে নানা অফিযোগ। প্রতিবাদ করলে ডিলারের লোক দ্বারা অপমানিত হতে হচ্ছে বলে ও নিরীহ লোকজনের রয়েছে অভিযোগ।
খোলা বাজারের চাল অন্য উপায়ে বাহিরে বিক্রি হয় বলেও অভিযোগ করেন সুমন বেপারী নামের এক ব্যক্তি।নির্মানাধীন একটি বাড়ীর নিচে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকার পরেও এই ডিলার পুরনো ঢাকার ২২ নং ওয়ার্ডে কোম্পানী ঘাটের কোম্পানীর পাশের বাসার নিচতলায় একটি ছোট দোকান ভাড়া নিয়ে এই ব্যবসা করছেন।

মহামারী করোনার বর্তমান পরিস্থিতিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া নীতি। ১৫ ফিটের একটি ব্যস্ত রাস্তায় ২ দিকে ধরা হচ্ছে লাইন। আবার দুইদিকেই গড়ে উঠেছে অবৈধ দোকান -পাট। রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট।
ডিলারকে নাকি খুজে পাওয়া যায় না। ডিলারের লোক যারা ওখানে থাকে তারা লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধদের সাথে নাকি খারাপ আচরণ করে বলে সুমাইয়া নামে এক বৃদ্ধা অভিযোগ করেন।
গ্রামীণ কৃষি / এম জেড মাসুদ

