- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জহবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ হাজার কৃষক প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ হাজার কৃষক প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন

হবিগঞ্জ জেলায় এবার বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ হাজার কৃষক প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বাধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
জেলার সদর উপজেলায় পুনর্বাসন কার্যক্রমের আওতায় রোপা আমন মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার কৃষকের মধ্যে আজ  প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এদিকে বন্যার পানিতে এবার হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার ৩১হাজার ৭৬৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে সরাসরি ক্ষতির শিকার হয়েছেন ১ লাখ ৬হাজার ৮৯১জন কৃষক। সরকার কৃষকদের নতুন করে ফসল উৎপাদনের জন্য প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করছে। হবিগঞ্জ জেলার ২৬ হাজার কৃষককে দেয়া হচ্ছে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘস্থায়ী বন্যায় এবার হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নের প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি হয়। বন্যার পানিতে জেলার ৩১হাজার ৭৬৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এর মধ্যে জেলায় আবাদকৃত রোপা আমনের ১৪ হাজার ৬৩০ হেক্টরের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।  জেলায় আউশ আবাদ হয়েছে ৫১হাজার ২৭৭ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত হয় ১৬হাজার ৩৬৮ হেক্টর জমির ফসল। ৮হাজার ১০০ হেক্টর জমির শাক সব্জির মধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে ১হাজার ৯১৫ হেক্টর জমির ফসল। অন্যান্য ফসল আবাদ হয়েছিল ৫০ হেক্টর। যার মাঝে ৪৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular