শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণস্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উদযাপনের আহ্বান ঢাবির উপাচার্যের

স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উদযাপনের আহ্বান ঢাবির উপাচার্যের

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ মঙ্গলবার এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য এ আহ্বান জানান।
তিনি বলেন, চলমান করোনা মহামারি পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও মনোবল রাখতে হবে। জনসমাগম এড়িয়ে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
উপাচার্য বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বারতা নিয়ে আসে। সব ভেদাভেদ ভুলে সকলে এই দিনে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়।
ঈদ-উল-ফিতর সকলের মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে তিনি সকলের অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
এসময় উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত করোনামুক্ত হয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সব খাতে সাফল্যের নতুন শিখরে পৌঁছে যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular