স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও স্বদেশ মৃত্তিকা চ্যারিটি এওয়ার্ড -২০২২ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর, শুক্রবার, ২০২২ তারিখ সকাল ১০ টায় বাংলাদেশ ফ্লিম আর্কাইভ মিলনায়তন এ স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এর ১৮ বছর পূর্তি উপলক্ষে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন আয়োজিত আলোচনা,স্বদেশ মৃত্তিকা চ্যারিটি অ্যাওয়ার্ড ২০২২ প্রদান ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমস্ এর প্রথম সচিব কাস্টমস খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন গনি মিয়া বাবুল এমজেএফ,সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, রুনা বেগম, সদস্য, ধর্ম বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বেতারের মুখ্য অনুষ্ঠান উপস্থাপক মাহবুব সোবহান,, কনুজ সিকদার, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী পরিষদ সচিবালয়, সালমা রহমান, মোঃ নুরুস সাবা, ডাঃ লায়লা নুর-ই- নাজনীন, ইনার হুইল ক্লাব ঢাকা এর সভাপতি রোখসানা আখতার লিপি ও নারী উদ্যোক্তা জেবিন সুলতানা কান্তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন : ডঃ এস এম হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ও স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন- স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব ইঞ্জিনিয়ার তানিয়া শেখ।
এই বিশেষ অনুষ্ঠানে সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, বাংলাদেশ কাস্টমস্ এর প্রথম সচিব, কাস্টমস খন্দকার নাজমুল হক, বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত ডি আই জি, ঢাকা রেঞ্চ, লায়ন গনি মিয়া বাবুল এমজেএফ,সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, রুনা বেগম, সদস্য, ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও ডিপুটি রেজিষ্ট্রার ন্যাশনাল ইউনিভার্সিটি, যুবরাজ খান,সদস্য, ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বেতারের মুখ্য অনুষ্ঠান উপস্থাপক মাহবুব সোবহান,, কনুজ সিকদার, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী পরিষদ সচিবালয়, সালমা রহমান, রফিকা আহমেদ, ফিরোজ আহমেদ, হাফিজুল্লাহ হায়দার, মোঃ নুরুস সাবা, রানু হাফিজ, ডাঃ লায়লা নুর-ই- নাজনীন, ইনার হুইল ক্লাব ঢাকা এর সভাপতি রোখসানা আখতার লিপি, শাহিনা হামিদ, সফল নারী উদ্যোক্তা, জসিম উদ্দিন জয়, জসিম উদ্দিন জয় ও নারী উদ্যোক্তা জেবিন সুলতানা কান্তা,ডাঃ এস এম হাবিবুর রহমান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা ও ইঞ্জিনিয়ার তানিয়া শেখ, মহাসচিব স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা
গতিশীল মিডিয়া কর্মীদেরকে সম্মাননা পদক প্রাপ্তরা হলেন দেশটিভির স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন , একুশে টেলিভিশন এর সিনিয়র সংবাদ পাঠিকা রীতা চৌধুরী, দীপ্ত টিভির সংবাদ পাঠিকা তানিয়া আফরিন, গ্লোবাল টিভির উপস্থাপিকা আফসানা শারমিন পিয়া, বাংলাদেশ বেতারের বিশিষ্ট আলোক চিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান মিন্টু, বাংলাদেশ প্রতিবেদনের প্রধান সম্পাদক জাহিদ আহমেদ চৌধুরী ও ঝংকার ললিত কলা একাডেমীর সাংস্কৃতিক সম্মাদক আবুল বাশার আজাদ শাহীন সহ আরো অনেকে।
