বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তিস্টার্টআপ-উদ্ভাবনে ফান্ড গঠনে এইচএসবিসি’র প্রতি আহবান জুনাইদ আহমেদ পলকের

স্টার্টআপ-উদ্ভাবনে ফান্ড গঠনে এইচএসবিসি’র প্রতি আহবান জুনাইদ আহমেদ পলকের

বিনোদন ডেস্কঃ স্টার্টআপ-উদ্ভাবকদের জন্য ডেডিকেটেড ফান্ড গঠনে বেসরকারি ব্যাংক এইচএসবিসির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী শনিবার (২২ মে,২০২১) বিকেলে জুম অনলাইনে “এইচএসবিসি-ব্র্যাক বিজনেস স্কুল বিজনেস কেস কম্পিটিশন ২০২১” এর গ্য্রান্ড ফাইনাল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
দেশে তথ্যপ্রযুক্তির উন্নয়নে আইসিটি ডিভিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধওে পলক বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে স্টার্টআপ সংস্কৃতি এবং ইকোসিস্টেম তৈরিতে সরকার বিশেষভাবে মনোযোগ দিচ্ছে।
অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব রহমান, ব্র্যাক বিজনেস স্কুলের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মাহবুব রহমান, ব্রিটিশ হাইকমিশনের ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগের হেড অভ্ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরিক গ্রিফিথস, ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সামিন রহমানসহ এইচএসবিসি এবং ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোল্ড উইনার হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের হাট্টি মা টিম টিম। এছাড়া সিলভার উইনার এবং ব্রোঞ্জ উইনার হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দু’টি দল।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular