বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাসিলেটে ক্রীড়া ধারাভাষ্য কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ক্রীড়া ধারাভাষ্য কর্মশালা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টোঃ সিলেট বিভাগীয় শহরে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে ক্রীড়া ধারাভাষ্য সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১ টায় সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন’র সহযোগিতায় ক্রীড়া ধারাভাষ্য সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জাতীয় ক্রীড়া ভাষ্যকার যথাক্রমে মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা ও মির্জা মো. ফরিদুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহমেদ রিজওয়ানুল হক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জহিরুল ইসলাম মিশু। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার ক্রীড়া সম্পাদক বাবলুল ইসলাম বাবলু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক কামরান হোসেন, সংগঠনের সদস্য আব্দুল কাদের সুজন, জুয়েল আহমেদ, ইকবাল কবির, জাহাঙ্গীর আলম, রিপন আহমেদ, মাইদুল ইসলাম রাজু, লিটন আহমেদ, ইউনুস আহমেদ, সাকির আহমেদ ও আমিন উদ্দিন প্রমুখ।

কর্মশালায় সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা, মির্জা মো. ফরিদুল ইসলাম এবং আরও যারা সম্মাননা স্মারক পেলেন, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহমেদ রিজওয়ানুল হক, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জহিরুল ইসলাম মিশু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য একরাম আহমেদ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular