Home জাতীয় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

গ্রামীণ কৃষি ডেস্কঃ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আগামী তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪১ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here