শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরসাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে

সাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে

গ্রামীণ কৃষি ডেস্কঃ অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে, ২০২১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রিমান্ড আবেদন না মঞ্জুর করে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।
আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় এ মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular