রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে স্পিকারের...

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ২৭৬ লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার রাতে পাঠানো এক শোক বিবৃতিতে স্পিকার তার রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহজাহান কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular