শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম ভ্রমণসংযুক্ত আরব আমিরাতে কাজের চুক্তিতে ভিজিটে এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

সংযুক্ত আরব আমিরাতে কাজের চুক্তিতে ভিজিটে এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

গ্রামীণ কৃষি ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে কাজ দেওয়ার চুক্তি করে ভিজিটে লোক এনে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাজ দেওয়ার কথা বলে এনে কাউকে কষ্ট দেওয়া মেনে নেওয়া হবে না। কারো প্রতারণার শিকার হয়ে বাসস্থান কিংবা খাদ্যের অভাবে ভিজিটররাঅসহায়ত্ব প্রকাশ করুক সেটা অপ্রত্যাশিত। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর শুক্রবার (৪ জুন) দুবাইয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যদি এখন পর্যন্ত কাউকে কাজ দিতে না পারেন দ্রুত কাজের ব্যবস্থা করেন। কাজ দেওয়া সম্ভব না হলে সসস্মানে দেশেপাঠিয়ে দিন। আমাদের কাছে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা লোক আনছেন এবং যেসকল ট্রাভেল থেকেভিসা ইস্যু করা হচ্ছে তাদের সবার লিস্ট দূতাবাসে রয়েছে। সেখান থেকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সহজ।উল্লেখ্য, সম্প্রতি দেশ থেকে লক্ষাধিক যুবক আমিরাতে ভিজিটে আসছেন। তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করার পাশাপাশি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের দার্থ হচ্ছেন। কাজ দেওয়ার কথা বলে কিংবা লোভনীয় অফার দিয়ে এক শ্রেণিরবাংলাদেশি প্রতারকরা নবাগত প্রবাসীদের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular