রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান

গ্রামীণ কৃষি ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে  ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য যথাক্রমে আগাখান মিন্টু এবং আবুল হাসেম খান শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে আগাখান মিন্টু এমপি এবং আবুল হাসেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular