শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলালেবু জাতীয় ফসলের ওপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেবু জাতীয় ফসলের ওপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় লেবু জাতীয় ফসলের ওপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুইমারা কর্তৃক গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা অফিসের প্রশিক্ষণ অফিসার মো. বশিরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জ্যোতি কিশোর বড়ুয়া।

কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো. মুজিবুর রহমান, সুমন কর, মো. আব্দুর রহিম মজুমদার, তুহিন চাকমা, ঊষাচিং মারমা, মো. সোলাইমান, অংক্যচিং চৌধুরী, মো. শোয়েব হোসেন ও ফাহাদ জামান সহ সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সার কীটনাশক এবং মাল্টা ও লেবুর চারা বিতরণ করা হয়। এতে উপজেলার ৩টি ইউনিয়নের ৩০ জনের ১ ব্যাচে কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular