শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়লকডাউন আরও ৭ দিন বাড়লো

লকডাউন আরও ৭ দিন বাড়লো

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের ‘লকডাউন’ মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে ৩০ মে পযর্ন্ত করা হয়েছে।
তবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। একই সঙ্গে হোটেল- রেস্তারাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।
করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার। সেটি সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ বিধিনিষেধ।
বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular