শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগররাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৭ জন গ্রেফতার

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৭ জন গ্রেফতার

নগর প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানােনা হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৮শ’ ৬৫ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রামীণ কৃষি/আবুল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular